Windows 10-এর অফিসিয়াল আপডেট (Security Update সহ) ২০২৫ সালের অক্টোবর থেকে বন্ধ হয়ে যাওয়ায় এটি ব্যবহার করা এখন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। আপডেট বন্ধ মানে নতুন ভাইরাস, ম্যালওয়্যার বা হ্যাকিং আক্রমণ ঠেকানোর জন্য আর কোনো সিকিউরিটি প্যাচ দেওয়া হবে না। ফলে ইন্টারনেটে সংযুক্ত পিসি সহজেই সাইবার আক্রমণের শিকার হতে পারে, ব্যক্তিগত তথ্য ও ফাইল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকবে। তাই নিরাপদ ব্রাউজিং, অনলাইন পেমেন্ট বা অফিসিয়াল কাজের জন্য Windows 11-এ আপগ্রেড করাই এখন সবচেয়ে যুক্তিসঙ্গত ও নিরাপদ সিদ্ধান্ত।
অফিসিয়ালি উইন্ডোজ ১১ ইনস্টল করার জন্য প্রয়োজনীয় কনফিগারেশন
Windows 11 হলো Microsoft-এর সর্বাধুনিক ও নিরাপদ অপারেটিং সিস্টেম, যা সুন্দর ডিজাইন, উন্নত পারফরম্যান্স ও শক্তিশালী সিকিউরিটি ফিচার নিয়ে তৈরি। তবে এটি চালাতে কিছু নির্দিষ্ট হার্ডওয়্যার কনফিগারেশন থাকা বাধ্যতামূলক। নিচের তালিকা অনুযায়ী তোমার কম্পিউটার যদি এই স্পেসিফিকেশন পূরণ করে, তাহলে তুমি অফিসিয়ালি Windows 11 ইনস্টল ও আপডেট পাবে।
ন্যূনতম সিস্টেম রিকোয়ারমেন্ট (Official Requirements)
- Processor: 1 GHz বা তার বেশি গতির, কমপক্ষে 2 cores, এবং 64-bit compatible (with TPM 2.0 support) (8th Gen)
- RAM: ন্যূনতম 4 GB
- Storage: অন্তত 64 GB ফাঁকা জায়গা
- System firmware: UEFI, Secure Boot capable
- TPM (Trusted Platform Module): Version 2.0
- Graphics Card: DirectX 12 compatible with WDDM 2.0 driver
- Display: কমপক্ষে 9” inch, HD (720p) রেজোলিউশন
- Internet connection: Microsoft account সেটআপের জন্য আবশ্যক
https://www.microsoft.com/en-us/windows/windows-11-specifications
আনঅফিসিয়ালি Windows 11 ইনস্টলেশনের সিস্টেম (Bypass পদ্ধতি)
অফিসিয়ালি মাইক্রোসফটের নির্ধারিত কনফিগারেশনের নিচে থাকা কম্পিউটারগুলোতে Windows 11 ইনস্টল করা যায় না। তবে অনেক ব্যবহারকারী আনঅফিসিয়ালি (Bypass করে) Windows 11 ইনস্টল করছেন এবং বেশ ভালোভাবেই ব্যবহার করছেন। অর্থাৎ, যেসব কম্পিউটারে TPM 2.0 বা Secure Boot নেই, কিংবা 7th Gen বা তার আগের প্রসেসর আছে—তাদেরও Windows 11 চালানো সম্ভব। যদিও এই পদ্ধতি অফিসিয়ালি অনুমোদিত নয়, তবুও সাধারণ ব্যবহারে এটি স্থিতিশীলভাবে কাজ করে। তবে মনে রাখতে হবে, ভবিষ্যতে বড় আপডেট না-ও আসতে পারে, তাই ডেটা ব্যাকআপ রাখা জরুরি।
অফিশিয়াল রিকোয়ারমেন্টের নিচের কনফিগারেশনের মধ্যে যেসব প্রসেসর ও হার্ডওয়্যার কনফিগারেশনে আনঅফিশিয়ালি Windows 11 ভালোভাবে চালানো যায়, তার একটি সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক তালিকা
আনঅফিশিয়ালি Windows 11 চালানো যায় এমন জনপ্রিয় প্রসেসর (Tested by users)
নিচের প্রসেসরগুলো Microsoft-এর অফিসিয়াল তালিকায় নেই, কিন্তু সফলভাবে Windows 11 সম্ভব।
Intel Series
|
প্রসেসর মডেল |
জেনারেশন |
মন্তব্য |
|
Intel Core i7-7700 / 7700HQ |
7th Gen |
TPM 2.0 ছাড়া মডিউল বাইপাস করে চালানো সম্ভব |
|
Intel Core i5-7500 / 7400 |
7th Gen |
Performance ভালো, অফিসিয়ালি সাপোর্ট নেই |
|
Intel Core i3-7100 / 7100U |
7th Gen |
SSD থাকলে ঠিকভাবে চলে |
|
Intel Core i5-6500 / 6600 |
6th Gen |
ম্যানুয়ালি TPM ও Secure Boot বাইপাস লাগবে |
|
Intel Core i7-6700 |
6th Gen |
অনেকেই সফলভাবে ইনস্টল করেছেন |
|
Intel Core i5-4460 |
4th Gen |
কিছু ল্যাগ থাকে, তবে চালানো সম্ভব (SSD দরকার) |
AMD Series
|
প্রসেসর মডেল |
জেনারেশন |
মন্তব্য |
|
AMD Ryzen 1000 series (যেমন Ryzen 5 1600) |
1st Gen |
অফিসিয়ালি সাপোর্ট নেই, কিন্তু কাজ করে |
|
AMD FX-8350 / FX-6300 |
পুরনো সিরিজ |
ইনস্টল হয়, কিন্তু ধীর গতির |
|
AMD A10 / A8 APU সিরিজ |
পুরনো |
কম র্যামে ধীর গতি, তবুও চালানো সম্ভব |
প্রস্তাবিত সর্বনিম্ন হার্ডওয়্যার কনফিগারেশন (Unofficial Setup)
|
অংশ |
ন্যূনতম |
প্রস্তাবিত |
|
RAM |
4 GB |
8 GB বা তার বেশি (মসৃণ পারফরম্যান্সের জন্য) |
|
Storage (SSD/HDD) |
64 GB HDD |
SSD 120 GB+ থাকলে অনেক দ্রুত হবে |
|
Processor Speed |
1.4 GHz Dual Core |
2.0 GHz+ Quad Core হলে ভালো |
|
Graphics |
DirectX 12 compatible |
Intel UHD 620 বা সমমানের GPU |
|
Boot Mode |
Legacy বা UEFI |
UEFI with Secure Boot (optional bypass) |
Windows 11 আনঅফিসিয়ালি ভাবে ইন্সটল করতে হলে বেশ কিছু বিষয় বা অনেকভাবেই ব্যবহার করা যেতে পারে এর মধ্যে সহজ ভাবে Windows 11 ইন্সটল করার পদ্ধতিটি। আমরা দেখব এই পদ্ধতিতে Windows 11 সেটআপ করে যাবে তো চলুন নিচের ধাপগুলো অনুসরণ করি।
ইনস্টল করার উপায় (Bypass করে):
Windows 11 ISO ফাইল থেকে ইনস্টল করার সময় তুমি নিচের উপায়টি অনুসরন নিতে পারো—
Rufus দিয়ে ISO তৈরি করলে – সেটাতে “Bypass TPM and Secure Boot” অপশন থাকে। সেটি অন করে USB বানাও।
প্রয়োজনীয় Software:
- Windows 11 ISO ফাইল: অফিসিয়াল সাইট: https://www.microsoft.com/software-download/windows11
- Rufus সফটওয়্যার: ডাউনলোড: https://rufus.ie
- Pendrive (কমপক্ষে 8GB)
ধাপ ১: ISO ফাইল ডাউনলোড
- Microsoft এর অফিসিয়াল সাইটে গিয়ে
“Download Windows 11 Disk Image (ISO)” সিলেক্ট করো। - “Windows 11 (multi-edition ISO)” বেছে নিয়ে Download ক্লিক করো।
- Language → “English International” সিলেক্ট করো, তারপর Download বোতাম চাপো।

ধাপ ২: Rufus দিয়ে Bootable USB তৈরি
- Pendrive পিসিতে লাগাও
- Rufus ওপেন করো
- Device: তোমার Pendrive সিলেক্ট করো
- Boot selection: “Disk or ISO image” → “Select” → Windows 11 ISO বেছে নাও
- নিচে কিছু অপশন আসবে 👇
“Image option” → সিলেক্ট করো:
“Extended Windows 11 installation (no TPM / no Secure Boot / 8GB+ RAM bypass)” - Partition scheme → GPT (যদি BIOS UEFI হয়)
- তারপর Start চাপো
- Rufus জিজ্ঞেস করবে:
- Remove requirement for 4GB+ RAM → Yes
- Remove requirement for TPM 2.0 → Yes
- Remove requirement for Secure Boot → Ye

পেনড্রাইভটি Bootable করার পর উইন্ডোজ ১০ ইনস্টলের মতোই একই পদ্ধতিতে Windows 11 সেটআপ দেওয়া যায়। প্রথমে Bootable পেনড্রাইভটি কম্পিউটারের USB পোর্টে প্রবেশ করান, তারপর কম্পিউটারটি রিস্টার্ট দিন। রিস্টার্টের সময় স্ক্রিনে মাদারবোর্ডের লোগো দেখা দিলে সঙ্গে সঙ্গে নির্দিষ্ট Boot Menu Key (যেমন — F12, Esc, F9, F10, বা Del) চাপুন। এতে Boot Menu খুলে যাবে। সেখান থেকে USB Drive সিলেক্ট করুন এবং Enter চাপুন।
যারা 6th বা 7th Gen Intel, পুরনো Ryzen, কিংবা TPM 2.0 ছাড়াই Windows 11 চালাচ্ছেন, তাদের সিস্টেম এখনও আপডেটগুলো Security updates, Microsoft Defender updates, দিচ্ছে। :
Microsoft এই কথাটিতে আসলে একটা সতর্কতা (disclaimer) দিয়েছে, নিষেধ নয়।
Microsoft Support — Windows 11 on devices that don’t meet minimum system requirements
Windows 10-এর লাইসেন্স Windows 11-এ কাজ করবে । Microsoft-এর সাপোর্ট পেজে লেখা আছে। একটি Q&A পেজে বলা হয়েছে:
“Yes because a Windows 10 product key works with Windows 11.”
উপসংহার আনসাপটেড windows 11 সেটআপ গাইড লাইন টি স্টেপ বাই স্টেপ প্রদান করা হয়েছে। আপনি যদি সম্পূর্ণ গাইডলাইনটি ফলো করে সেটআপ করতে পারেন তাহলে windows কোন সমস্যা হবে না আর যদি পারেন আপনার পিসিটি আপডেট করে অফিশিয়ালি windows 11 সেটাপ করুন এটি সবচেয়ে ভালো হবে।



